আইনের ঊর্ধ্বে কেউ নয়: উগ্রবাদের বিরুদ্ধে বাংলার কঠোর বার্তা

ABVP 14 September, 2026
আইনের ঊর্ধ্বে কেউ নয়: উগ্রবাদের বিরুদ্ধে বাংলার কঠোর বার্তা

 

কলমে: উতঙ্ক ব্যানার্জী (Utank Banerjee)

 

দীর্ঘদিনের প্রশাসনিক শৈথিল্য, তোষণ আর প্রশ্নহীন ছাড়ের সংস্কৃতিতে এবার দৃঢ় ছেদ টানল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যব্যাপী সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ এবং আরও প্রায় ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস—এ নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা।

 

বিদ্যালয়, কলেজ কিংবা মাদ্রাসা—কোনও প্রতিষ্ঠানই ধর্মীয় পরিচয়ের দোহাই দিয়ে আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। অনুমোদন, অর্থের উৎস, পাঠক্রম, শিক্ষক-শিক্ষার্থী, পরিচালন ব্যবস্থা এবং কার্যকলাপ—সবকিছুই রাষ্ট্রের বৈধ নজরদারির আওতায় আসতে হবে।

 

আর এখানেই সরকারের পদক্ষেপের বৃহত্তর তাৎপর্য। ধর্মীয় শিক্ষার আড়ালে কোথাও যদি উগ্র ইসলামপন্থা, জিহাদি মানসিকতা, রাষ্ট্রবিরোধী ঘৃণা কিংবা সহিংস মৌলবাদের বীজ বপনের চেষ্টা হয়, তবে সেই প্রতিষ্ঠানকে কোনও রাজনৈতিক তোষণের কারণে রেহাই দেওয়া চলতে পারে না। Radicalisation-এর বিরুদ্ধে Zero Tolerance-ই হওয়া উচিত নতুন বাংলার নীতি।

 

বৈধ ও স্বচ্ছ ধর্মীয় শিক্ষা এক বিষয়; কিন্তু ধর্মকে ঢাল করে অস্বচ্ছ প্রতিষ্ঠান চালানো সম্পূর্ণ অন্য বিষয়। কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে উগ্রবাদ, বেআইনি অর্থায়ন বা সন্ত্রাস-সংযোগের প্রমাণ মিললে তাকে শুধু বন্ধ নয়, আইনের সর্বোচ্চ কঠোরতায় বিচার করা রাষ্ট্রের কর্তব্য।

 

এই কারণেই ২৫২টি অননুমোদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা একটি বড় সূচনা। আরও যেখানে অনিয়ম রয়েছে, সেখানে সমীক্ষা চলুক, প্রয়োজনে আরও প্রতিষ্ঠান বন্ধ হোক।

 

কারণ নিরাপদ বাংলা মানেই নিরাপদ ভারত।

← হোম পেজে ফিরে যান