দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন : তরুণ প্রজন্ম বা Gen-Z দের ভরসা রাষ্ট্রবাদেই

ABVP 21 September, 2026
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন : তরুণ প্রজন্ম বা Gen-Z দের ভরসা রাষ্ট্রবাদেই

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃত্ব নির্ধারণের নির্বাচন নয়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এই নির্বাচন দীর্ঘদিন ধরেই ভারতের ছাত্ররাজনীতি, যুবসমাজের রাজনৈতিক অংশগ্রহণ এবং ক্যাম্পাস-ইস্যুগুলির প্রতি ছাত্রদের মনোভাব বোঝার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

 

২০২৬ সালের নির্বাচনের ফলাফলও সেই কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবারের নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) কেন্দ্রীয় চারটি পদের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে—সভাপতি পদে যশ ডাবাস ২৪,৫৭৬ ভোট পেয়ে জয়ী হোন , সম্পাদক পদে রিয়া ছাবড়ি ২১,৬৫০ ভোট নিয়ে জয়ী হন এবং যুগ্ম সম্পাদক পদে লক্ষ্য রাজ সিং ১৬,৬১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। 

. আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালে NSUI কেন্দ্রীয় প্যানেলের কোনও পদে জয় পায়নি। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে এটিকে ২০১৫ সালের পর প্রথমবারের মতো কেন্দ্রীয় প্যানেলে NSUI-এর সম্পূর্ণ ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

  

ABVP এর এই বিপুল জয়লাভের প্রেক্ষাপটে আছে এবিভিপির 365 দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে নিরবিচ্ছিন্নভাবে ছাত্রদের পাশে থাকা l 

নির্বাচনের সময় সংগঠনের কর্মী ও সমর্থকদের ধারাবাহিক প্রচার, কলেজভিত্তিক যোগাযোগ এবং ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ফলাফলে ভূমিকা রেখেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে।

 

দ্বিতীয়ত, ছাত্রদের প্রত্যক্ষ সমস্যা, এবারের নির্বাচনী আলোচনার অন্যতম কেন্দ্র ছিল। নিরাপত্তা, ছাত্রাবাস ও থাকার ব্যবস্থা, ক্যাম্পাসের পরিকাঠামো এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যাগুলি প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। বিশেষ করে দিল্লির সত্যানিকেতন এলাকায় একটি পিজি ভবন ধসে ছাত্রদের মৃত্যুর ঘটনা ছাত্র-নিরাপত্তা ও আবাসনের প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এই সমস্যায় ABVP ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে, দিল্লিতে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, যেটা ABVP র প্রতি ছাত্রদের মনে বিশ্বাস এনেছে । যেখানে যাদবপুর বা JNU তে বামপন্থী ছাত্রসংগঠন গুলো আফজল বা উমার খালিদ এর মতো সন্ত্রাসীদের মুক্তির দাবি বা কাশ্মীরকে ভারত থেকে ছিন্ন করার মতো বিষয়কে ছাত্র নির্বাচনের ইস্যু বানায় সেখানে ABVP রাষ্ট্রবাদ, ক্যাম্পাসে বা ছাত্রাবাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা, যাতায়াতের জন্য মেট্রো বা বাসের সুবিধা ---এগুলোকে কেন্দ্র করে নির্বাচন লড়ে তখন ছাত্ররা স্বত্বস্ফূর্তভাবে ABVP কে সমর্থন করে l 

 

এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছাত্র সংসদ নির্বাচন সমস্ত দেশবিরোধী ছাত্র সংগঠনগুলো কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশের Gen-Z রা রাষ্ট্রবাদের পক্ষেই আছে l দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন ২০২৬ আবারও প্রমাণ করল যে ভারতের তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন বা রাজনৈতিকভাবে উদাসীন বলে দেখার ধারণা পুরোপুরি ভুল । একসময় বলা হত, নতুন প্রজন্ম বা Gen Z রাজনীতি নিয়ে আগ্রহী নয়, সোশ্যাল মিডিয়া, প্রযুক্তি, ব্যক্তিগত স্বাধীনতা ও নতুন ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত Gen Z নাকি প্রচলিত রাজনৈতিক সংগঠন থেকে দূরে থাকবে বা শাসক বিরোধী মানসিকতার হয়ে থাকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-এর নির্বাচন সেই ধারণাকে নাস্তানাবুদ করে এটা প্রমান করে যে দেশের তরুণ তুর্কিরা “ Nation first , Education mast” এই ideology তেই ভরসা করে l দিল্লি বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা কোনো একটি রাজ্যে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে উন্নত শিক্ষার জন্য এসে থাকে, তাদের দ্বারা প্রদত্ত এই ভোট প্রমান করে পুরো দেশ রাষ্ট্রবাদের সুতোতে এক এবং অভিন্ন l

লেখক: সায়ন মন্ডল

← হোম পেজে ফিরে যান