সঙ্ঘের কাজ বিশ্বে অনন্য, শরীর, মন ও বুদ্ধিকে শক্তিশালী করে

ABVP 11 February, 2026
সঙ্ঘের কাজ বিশ্বে অনন্য, শরীর, মন ও বুদ্ধিকে শক্তিশালী করে

নিজেস্ব প্রতিবেদন

মুম্বইয়ে অনুষ্ঠিত সঙ্ঘ (RSS) যাত্রার ১০০ বছর–নতুন দিগন্ত” (100 Years of Sangh Journey – New Horizons) শীর্ষক ব্যাখ্যানমালায় ডঃ মোহন ভাগবত (Mohan Bhagwat) আরএসএস-এর আদর্শগত ভিত্তি, শাখার ভূমিকা, হিন্দু পরিচয়ের ধারণা এবং সাংস্কৃতিক ঐক্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর এই বক্তব্য শোনার জন্য উপস্থিত ছিলেন মুম্বই মহানগরের বিশিষ্ট নাগরিক সমাজ। উল্লেখ্য ইতিপূর্বে দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুতে এই ধরনের ব্যাখানমালা অনুষ্ঠিত হয়েছে।

মুম্বইতে এদিনের ব্যাখান মালায় ডঃ ভাগবত বলেন (Mohan Bhagwat), “সঙ্ঘের কাজ বিশ্বে অনন্য। তথাগত বুদ্ধের পর ভারতের ইতিহাসে সংঘের মতো কাজ আর দেখা যায়নি। তিনি স্পষ্ট করেন যে, সঙ্ঘ কোনো আধাসামরিক বাহিনী বা রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি অভিজ্ঞতার বিষয়। সংঘ কারোর বিরোধিতার জন্য বা ক্ষমতার জন্য গঠিত হয়নি, বরং দেশ গঠনের লক্ষ্যে কাজ করে।

মোহন ভাগবত নিজের ভাষণে উল্লেখ করে বলেন, “এও হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশদের একটি 'সেফটি ভালভ' হিসেবে, কিন্তু ভারতীয়রা একে স্বাধীনতা সংগ্রামের একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছিল। তিনি প্রশ্ন তুলে বলেন, আমাদের সমাজ কি সত্যিই একতাবদ্ধ? সমাজে বিদ্যমান বৈষম্য, কুসংস্কার এবং নিরক্ষরতা দূর না হওয়া পর্যন্ত জাতির উন্নতি সম্ভব নয়। তাই এই লক্ষ্যে কাজ করাই আমাদের প্রধান কাজ।

সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডা হেডগেওয়ার সম্পর্কে মোহন ভাগবত বলেন, “হেডগেওয়ার ছিলেন একজন জন্মগত দেশপ্রেমিক। ১৯২৫ সালের বিজয়াদশমীর দিন তিনি হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংঘের যাত্রা শুরু করেন। সংঘের স্বেচ্ছাসেবকরা আজ দেশে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি সেবা প্রকল্প পরিচালনা করছেন কোনো সরকারি সাহায্য ছাড়াই। অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনা আন্দোলন করেন। ব্রিটিশ পুলিশ তাঁকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করেছিল।

শাখা মানে দিনের মধ্যে এক ঘণ্টা সময় বের করে সমস্ত ভেদাভেদ ভুলে ভগবদ্ ধ্বজের নিচে দাঁড়ানো। সেখানে জাতি, বর্ণ বা শিক্ষার কোনো পার্থক্য নেই। এটি শরীর, মন ও বুদ্ধিকে শক্তিশালী করার একটি মাধ্যম।

ভাগবতের মতে, “ভারতে যারা বাস করেন তারা সবাই হিন্দু। এখানে 'হিন্দু' কোনো ধর্ম বা সম্প্রদায়ের নাম নয়, বরং এটি একটি বিশেষণ। তিনি গুরু নানক দেবের বাণী উদ্ধৃত করে বলেন, ভারত হলো 'ধর্ম-প্রাণ' দেশ। 'ধর্ম-নিরপেক্ষতা'র চেয়ে 'পন্থ-নিরপেক্ষতা' শব্দটি বেশি সঠিক।

মোহন ভাগবত জোর দিয়ে বলেন, “ভারত কোনও ভৌগোলিক অভিব্যক্তি নয়, এটি একটি স্বভাব বা সংস্কৃতির নাম। ভারতের লক্ষ্য হল বিশ্বকে ধর্মের পথে চালিত করা এবং সেবা করা। ভারত কোনো 'মহাশক্তি' (Superpower) হয়ে অন্যদের ওপর দাদাগিরি করতে চায় না, বরং এটি 'বিশ্বগুরু' হয়ে বিশ্বকে সঠিক পথ দেখাতে চায়।

ভাগবত তাঁর বক্তব্যে আরও স্পষ্ট করে বলেন, “ভারতের প্রাচীন ঐতিহ্য ও চরিত্র থেকে সারা বিশ্ব শিক্ষা নেবে। শিবাজী মহারাজের মতো মহান ব্যক্তিত্বের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সমাজকে শক্তিশালী করতে হবে সংঘ গত শত বর্ষ ব্যাপী এই কাজই করছে।

← হোম পেজে ফিরে যান